আন্তর্জাতিকপ্রধান খবর

আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১১ এপ্রিলের মধ্যে সব ধরনের সেমি অটোমেটিক বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করবে নিউজিল্যান্ড সরকার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা অরডার্ন।

শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে এই স্বয়ংক্রিয় রাইফেল দিয়েই হামলা চালিয়েছিলো ঘাতক ব্রেন্টন ট্যারান্ট। ওই হামলায় ৫০ জন মুসলিম নিহত হওয়ার পর দেশটির অস্ত্র আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী জাসিন্ডা অরডার্ন জানান, আশা করা হচ্ছে আগামী ১১ এপ্রিলের মধ্যে নতুন অস্ত্র আইনটি কার্যকর হবে।

বৃহস্পতিবার সকালে এক সাংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘হামলার ছয়দিন পর আজ আমি ঘোষণা করছি যে, নিউজিল্যান্ড সামরিক স্টাইলের সব ধরনের আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করবে। আমরা সব ধরনের অ্যাসাল্ট রাইফেলও নিষিদ্ধ করবো। শুক্রবারের সন্ত্রাসী হামলায় ব্যবহৃত অধা-স্বয়ংক্রিয় অস্ত্র আমাদের দেশে নিষিদ্ধ করা হবে।’

তিনি আরো বলেন, এরই মধ্যে যারা আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছেন তারা সেগুলো জমা দিয়ে অর্থ ফেরত নিতে পারবেন। এছাড়া আইন কার্যকরের আগে যেন কেউ নতুন করে এ ধরনের অস্ত্র কিনতে না পারে সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আর্ডেন জানিয়েছেন, তার অফিসের কর্মকর্তারা হিসাব করে দেখেছে অস্ত্র নিয়ে টাকা ফেরত দেয়ার কারণে ১০০ থেকে ২০০ মিলিয়ন ডলার ক্ষতি হবে। কিন্তু জনগণের সুরক্ষার জন্য তার সরকার এই আইন গ্রহণ করতে যাচ্ছে।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension