আন্তর্জাতিকপ্রধান খবর

আনডকুমেন্টেড অসংখ্য মানুষ কানাডায় পাড়ি জমাচ্ছেন

রূপসী বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেশনের খড়্গ মাথায় নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ কানাডায় পাড়ি জমাচ্ছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। গত বুধবার রাতে বাংলাদেশি একটি পরিবার কানাডার সীমান্তের উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন। সূত্র জানায়, প্রতিদিনই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আনডকুমেন্টেড বাংলাদেশিরা কানাডার সীমান্ত পাড়ি দিয়ে সেদেশে প্রবেশ করছেন। কাগজপত্রহীন এসব অভিবাসীরা কানাডার সীমান্তে আত্মসমর্থন করে আশ্রয় চাইছেন। দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধি ও আইনজীবীরা তাদেরকে নির্বিঘেœ কানাডা প্রবেশে সহায়তা করছেন। জানা গেছে, আনডকুমেন্টেড অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের সময় এদেশের ইমিগ্রেশন থেকেও কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন না। তাই যুক্তরাষ্ট্রের কাগজপত্রহীন অভিবাসীদের নতুন ঠিকানা এখন কানাডা।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন অভিবাসন নীতির ব্যাপক রদবদল করেন। একের পর এক নিষেধাজ্ঞা আর ধরপাকড় অভিযানের ফলে আতঙ্কে রয়েছেন আনডকুমেন্টেড অভিবাসীরা। তাই ট্রাস্পের কঠোর নীতির হাত থেকে নিজেকে বাঁচিয়ে কোনমতে যুক্তরাষ্ট্র ছেড়ে তারা এখন পার্শ্ববর্তী দেশগুলোতে ছুটছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি অভিবাসী যাচ্ছেন কানাডায়।
অভিবাসী ও শরণার্থীদের ব্যাপারে কানাডার সরকার খুবই উদার ও সদয়। একবার কেউ ঢুকতে পারলে কানাডা তার জন্য নিরাপদ আশ্রয়। এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্পের কড়াকড়ি আরোপের পর থেকে আমেরিকা থেকে কানাডায় অভিবাসী ও শরণার্থীদের প্রবেশ বেড়েছে। বৈধ ও অবৈধ নানা ভাবেই অভিবাসীরা কানাডায় প্রবেশ করছেন।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বৈধ কাগজপত্রহীন অভিবাসী যারা কানাডা সীমান্তে জড়ো হচ্ছেন শুরুতে তাদের একটি আশ্রয় কেন্দ্রে আটক রাখা হচ্ছে। পরে আইনজীবীর মাধ্যমে সেখান থেকে তারা ছাড়া পেয়ে কানাডায় প্রবেশ করছেন। এরপর আইনী প্রক্রিয়ার মাধ্যমে তারা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।
পরিসংখ্যান বলছে, গত ছয় বছরের মধ্যে গত বছর সর্বোচ্চ সংখ্যক শরণার্থী আশ্রয় নিয়েছে কানাডায়। ২০১৭ সালে প্রায় দুই হাজার জনকে আটক করে কানাডার আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। মার্কিন সীমানা পেরিয়ে অবৈধভাবে কানাডাতে প্রবেশ করার সময় এদেরকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
কানাডা অনেক বড় দেশ এবং সেখানে নানা উপায়ে অভিবাসী ও শরণার্থীরা যায়। গত বছর সিরিয়ার ১০ হাজারেরও বেশি শরণার্থীকে কানাডা আশ্রয় দিয়েছে। অভিবাসী ও শরণার্থী মানুষদের ব্যাপারে কানাডার সরকার অনেক সহনশীল ও তাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা করে থাকে। তবে বিশেষজ্ঞদের মতে, আগে থেকে কানাডায় আবেদন করে প্রবেশ করতে পারলে ঝক্কি-ঝামেলা কম হয়। কানাডা সরকারের কাছে কেউ যদি শরণার্থী দাবি করে আশ্রয়ের আবেদন করে সেক্ষেত্রে অনুমতি পেতে ৩-৬ মাস সময় লাগে।
কানাডার অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সামারে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী যাওয়ার হার আরো অনেক বেড়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension