
আন্তর্জাতিকপ্রধান খবর
আফগান নারীদের বিক্ষোভ ছাত্রদের পরীক্ষা বর্জন
উচ্চশিক্ষার পথ বন্ধ হওয়ায় আফগানিস্তানের নারীরা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাইরে রাস্তায় বিক্ষোভ করেছেন। তাদের চোখেমুখে উদ্বেগ-উৎকণ্ঠা।
এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছেন ছাত্ররা। ছাত্রীদের প্রতি সংহতি জানিয়ে নানগারহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষা বর্জন করেন।
মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করে তালেবানের ঘোষিত সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন নানগারহার ও কান্দাহারের ছাত্ররা। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ডও দেখা যায়।
এর আগে বুধবার থেকে আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে দেয় তালেবান।
এদিন নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়েছিলেন। কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
এএফপি



