বিনোদন

আবার বাবা হলেন অর্জুন রামপাল, রইল Exclusive ছবি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বাবা হলেন অর্জুন রামপাল। দুই কন্যা সন্তানের পর এবার এক শিশুপুত্রের মুখে মিষ্টি ডাক শুনতে চলেছেন তিনি। তবে এই সন্তানের মা তাঁর গার্লফ্রেন্ড গাব্রিয়েল্লা দেমেত্রিয়েদস। বুধাবার প্রসব যন্ত্রণা নিয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়ে ছিলেন গাব্রিয়েল্লা। বৃহস্পতিবারই এক ফুটফুটে শিশুপুত্রের জন্ম দেন গাব্রিয়েল্লা।

২০১৮ সালে বিবাহ বিচ্ছেদ হয় অর্জুন এবং মেহের জেসিয়ার। ২০ বছরের বিবাহ জীবনের সায়াহ্নে এসে দম্পতি ঘোষণা করেন আর একসাথে থাকতে চান না তাঁরা। এরপরেই গাব্রিয়েল্লা দেমেত্রিয়েদসের সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন। সম্পর্কে যাওয়ার কিছুদিন পরেই অর্জুন-গাব্রিয়েল্লা জুটি জানিয়ে দেন তাদের কোল জুড়ে আসতে চলেছে সন্তান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension