প্রধান খবরভারত

আমরা সরকারে এলে ‘শহিদ’-এর মর্যাদা পাবে সেনা: রাহুল গান্ধী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সেনার সীমান্তে মারা গেলে তাদের শহিদ বলা হবে নাকি নয়, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সারা ভারতে৷ দেশের এক বড় অংশ সীমান্তে শত্রুর সঙ্গে লড়াই করে প্রাণ হারানো ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের শহিদের মর্যাদা দিতে আগ্রহী৷

অন্যদিকে সংখ্যায় কম হলেও ভারতের একদল লোক সেনা জওয়ানদের শহিদের মর্যাদা দিতে নারাজ৷ এরকম অবস্থায় রাহুল গান্ধী সেনাবাহিনীর জওয়ানদের হয়েই ব্যাট ধরলেন৷ তিনি স্পষ্ট জানালেন কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে সেনা জওয়ানদের শহিদের মর্যাদা দেওয়া হবে৷

শনিবার কংগ্রেসের অফিসিয়াল টুইটার থেকে একটি ভিডিও পোস্ট করা হয়৷ ভিডিওটিতে দেখা যায় একটি মেয়ের প্রশ্নের উত্তরে কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী বলছেন,‘‘প্যারামিলিটার ফোর্স অর্থাৎ সিআরপিএফ, বিএসএফ এদের জওয়ানদের শহিদের মর্যাদার পাওয়া উচিৎ৷ দেশে আমাদের দল ক্ষমতায় এই মর্যাদা দেওয়া হবে৷’’

রাহুল আরও বলেন, ‘‘প্যারামিলিটারি জওয়ানদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে৷ আমার নিরাপত্তারক্ষীরা প্যারামিলিটারি থেকে আসেন৷ সীমান্তে প্রাণ হারানো জওয়ানদের মধ্যে প্যারামিলিটারি বিভাগের সংখ্যাই বেশি থাকে৷ ওদের যুদ্ধ এবং আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং পরিকাঠামোর অভাব রয়েছে৷

১৪ই ফ্রেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফের কনভয়ে পাকিস্তানী জঙ্গীরা আত্মঘাতী হামলা চালায়৷ হামলায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান৷ এরপরই দেশ জুড়ে সাধারণ মানুষ শহিদ সেনা পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেয়৷ সোশ্যাল মিডিয়াতেও শহিদ জওয়ানদের দুঃখ প্রকাশ করে পাকিস্তানকে উচিৎ জবাব দেওয়ার দাবি জানান সাধারণ ভারতীয়রা৷

এসবের মাঝেই কিছু বামমনস্ক মানুষ ফেসবুক টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতে মৃত সেনা জওয়ানদের ‘শহিদ’ বলাতে আপত্তি তোলেন৷ তাদের মতে সেনারা বেতনের বিনিময়ে কাজ করার জন্য সীমান্তে যায়৷ ওখানে দেশের হয়ে লড়াই করটা ওদের কর্তব্য৷ তাই সীমান্তের লড়াই বা সন্ত্রাসবাদী হামলাতে সেনারা মারা গেল তাদের শহিদ বলার প্রয়োজন নেই৷

এরপরই দেশের সাধারণ মানুষের এক বড় অংশ বামমনোভাবাপন্ন এই সব লোকজনের মতের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন৷ ফেসবুকে ভারতীয় সেনার বিপক্ষে পোস্ট করা লোকজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন অনেকে৷ সেনারা ‘শহিদ’ কি নয় এই রকম বিতর্কের যখন উত্তাল দেশ ঠিক তখনই সেনাদের শহিদের মর্যাদা দেওয়ার সমর্থন করে কংগ্রেসের টুইটারে রাহুল গান্ধীর ভিডিও প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension