বিনোদন

আমিরি লুকের সঙ্গে বদলে গেল ধারনা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আমিতাভ, ফতিমা, ক্যাটরিনা একের পর এক ‘ঠগেরা’ হাজির হচ্ছেন সাইবার ওয়ার্ল্ডে। কিন্তু দেখা নেই আমিরের। এদিকে প্রাতীক্ষায় প্রহর গুনেছে আমির প্রেমীরা। আজ এই সবুরের সেই ফল মিষ্টি হল। সামনে এল ‘ঠগস অব হিন্দোস্তান’-এ আমিরের লুক। যার সঙ্গে বদলে গেল ধারনাই।

এই ছবির বাকি অন্য সব চরিত্রের মতো আমির সোশ্যাল মিডিয়ায় তাঁর লুক শেয়ার করে লিখেছেন, “এটাই আমি। ফিরাঙ্গি মল্লাহ। আমার থেকে ভাল মানুষ আর পাবেন না আপনি। সততা আমার দ্বিতীয় নাম। আর নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকাই আমার লক্ষ্য।”

ছবি: ট্যুইটারের সৌজন্যে

প্রথম থেকেই শোনা যাচ্ছে, এছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে আমিকে। যেখানে তিনি অভিনয় করবেন জলদস্যুর ভূমিকায়। তাই শুরু থেকেই ভয়ঙ্কর এক লুক মাথায় এঁকে রেখেছিল সিনেপ্রেমীরা। কিন্তু আমিরের এই লুকে নেই ভিলেনের ছাপ। বরং কিছুটা মজাদার লাগছে তাঁর এই রূপ।

চরিত্র আর রূপ নিয়ে আমিরের এক্সপেরিমেন্ট নতুন কিছু নয়। তবে ২৫ সেকেন্ডের যে ভিডিও দেখা যাচ্ছে। সেখানে আমির খান ফিরাঙ্গির ভূমিকায়। তাই ফার্স্ট লুক দেখে বলি মহলের একটা বড় অংশ মনে করছেন, হয়তো কোনও বিদেশির চরিত্রে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে।

রিল দুনিয়া রিয়েল করে তোলাই থাকে আমিরের চেষ্ঠা। তাইতো এবার ‘ঠাগস অফ হিন্দোস্তান’ তৈরি হল আস্ত দুই জাহাজ। যা প্রায় একবছর ধরে তৈরি হয়েছে।জানা গিয়েছে, ইউরোপের মাল্টা উপকূলে এই জাহাজ দু’টি তৈরি করার জন্য প্রায় হাজার শ্রমিক এক বছর ধরে কাজ করেছেন। অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শও নেওয়া হয়েছে। তৈরি হওয়ার পর দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লক্ষ কিলোগ্রাম।

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

ভারতীয় চলচ্চিত্রে ফিকশনের এখনও পর্যন্ত সেরা উদাহরণ ‘বাহুবলী’। দু’টি ভাগে মুক্তি পেয়েছিল রাজামৌলির ছবিটি। আঞ্চলিক সিনেমা হলেও রেকর্ড ব্যবসা করেছিল মাহেশমতি সাম্রাজ্যের কাহিনি। এবার তাকেও টক্কর দিতে চান প্রযোজক আদিত্য চোপড়া। তাই খরচ যাই হোক, নিজের পিরিয়ড ড্রামাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোনও আপস করতে রাজি নন প্রযোজক। তাই এমন ব্যবস্থা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension