বিনোদন

আমির খানের সিনেমা দেখে রেগে আগুন ইংলিশ ক্রিকেটার

হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন আমির খান। মুক্তির আগেই সিনেমাটি বয়কটের ডাক ওঠে।

মুক্তির পরও সেই আওয়াজের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও হজম করতে হচ্ছে আমিরকে।

এবার সেই দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। আমিরের ‘লাল সিং চাড্ডা’ সিনেমা বয়কটের ডাক দিয়েছেন তিনিও।

এ ইংলিশ তারকার মতে, এ সিনেমার মাধ্যমে ভারতের সামরিক বাহিনীর পাশাপাশি শিখ সম্প্রদায়কে খাটো করেছেন আমির খান।

এর ব্যাখ্যায় টুইট করেছেন মন্টি পানেসার। তিনি লিখেছেন, ‘ফরেস্ট গাম্প কথাটা একমাত্র মার্কিন সেনাবাহিনীর ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা প্রচুর পরিমাণে কম বুদ্ধিমত্তাসম্পন্ন লোকজনকে সেনাবাহিনীতে ঢুকিয়েছিল। কিন্তু লাল সিং চাড্ডা সিনেমার মাধ্যমে ভারতীয় জওয়ানদের এবং শিখ সম্প্রদায়কে অপমান করা হচ্ছে।’

সিনেমায় আমির খান একজন মূর্খের ভূমিকায় অভিনয় করছেন, যা পছন্দ হয় নি পানেসারের।

যে কারণে সিনেমাটি বয়কটের আহ্বান জানিয়ে মন্টি পানেসার লিখেছেন, আমির খান এই লাল সিং চাড্ডায় একজন মূর্খের ভূমিকায় অভিনয় করছেন। ফরেস্ট গাম্পও একজন মুর্খই ছিলেন। এটা যথেষ্ট অপমানজনক। সিনেমাটি বয়কট করার আহ্বান জানাই।

এদিকে তুমুল সব সমালোচনা আর বয়কটের ডাকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার আশঙ্কায় ‘লাল সিং চাড্ডা’ । ১৮০ কোটি টাকা লগ্নির সিনেমাটি প্রথম দিনে আয় করেছে মাত্র ১০.৫০ কোটি রুপি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension