
বিনোদন
আরও ৫ দিন রিমান্ডে নিতে আদালতে তোলা হচ্ছে পরীমনিদের
মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়েছে।
বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ওই মামলায় তাদের আরও পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।
মামলার তদন্ত সংস্থা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানিয়েছেন।
পরীমনি, তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মালিবাগের সিআইডি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।
মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তাদের রিমান্ডি শুনানি হতে পারে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
গত ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে গ্রেফতার হন অভিনেত্রী পরীমনি। গ্রেফতার হন তাদের কয়েক ঘনিষ্ঠ সহযোগীও।



