ভারত

আলোচনা ছাড়াই লোকসভায় অর্থবিল পাস, প্রতিবাদ বিরোধীদের

ইঙ্গিত মিলেছিল আগেই। এবার তা মিলেও গেল। কোনো বিতর্ক ছাড়াই শুক্রবার লোকসভায় অর্থবিল পাস করিয়ে নেয় ভারতের নরেন্দ্র মোদি সরকার। আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মাধ্যমে তদন্তের দাবিতে বিরোধী সংসদ সদস্যদের বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় অর্থবিল পেশ করেন। স্পিকার ওম বিড়লার অনুমতিতে আলোচনা ছাড়াই ধ্বনিভোটে তা পাস হয়।

অর্থবিলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনসংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। রয়েছে বিদেশ সফরের সময় ক্রেডিট কার্ডের নিয়মে রদবদলসংক্রান্ত রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) প্রস্তাবও। সব মিলিয়ে মোট ৪৫টি সংশোধনীসহ পাস হয়েছে আগামী অর্থবর্ষের অর্থবিল।

প্রসঙ্গত বৃহস্পতিবারও বিরোধীদের বিক্ষোভের মধ্যেই আগামী অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেটের ৪৫ লাখ কোটি রুপি ব্যয় বরাদ্দসংক্রান্ত প্রস্তাব ধ্বনিভোটে পাস করিয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। বাজেটের নথি থেকে জানা গেছে, ২০২৩-২৪ সালে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে মোট আনুমানিক ব্যয় ৪৫ লাখ কোটি রুপি ধার্য করা হয়েছে। এর মধ্যে মোট মূলধন ব্যয় ধরা হয়েছে ১০ লাখ কোটি রুপি। চলতি অর্থবর্ষের ব্যয় আনুমানিক ৪১.৮ লাখ কোটি রুপি।

আগামী ৬ এপ্রিল পর্যন্ত সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের অধিবেশন চলার কথা। কিন্তু পদ্মশিবির তার আগেই অধিবেশনে ইতি টানতে পারে বলে ধারণা করছে বিরোধী দলগুলো।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension