
শারমিন নাহার ঝর্ণা
আষাঢ় এলো রিমিঝিম বৃষ্টি নিয়ে
সাজলো পাতা জলের ফোঁটা দিয়ে,
মেঘবালিকা উড়ে যায় ভিন দেশে
হঠাৎ সূর্যমামা উঁকি দেয় মুচকি হেসে।
ব্যাঙেরা সব ডাকছে একসাথে মিলে
টিপটিপ বৃষ্টি ঝরছে ঐ দেখ বিলে,
বৃষ্টি পেয়ে বৃক্ষলতা পায় যে পরম সুখ
গাছের ডালে পাখির বাসায় নামে শুধু দুখ।
টিনের চালে বৃষ্টি পড়ে অঝোর ধারায়
বৃষ্টির ছন্দে ছন্দে মনটা সুখে হারায়,
নতুন সতেজ রূপ নিয়ে প্রকৃতি সাজে
আষাঢ় এলো সূর্যমামা লুকায় লাজে।



