বাংলাদেশ

আ. লীগের সাবেক নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

রাজধানীর শাহজাহানপুরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান টিপুসহ এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত নারীর নাম স্মিয়া আফরান প্রীতি (২৪)। বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী প্রীতি ঘটনার সময় রিকশায় ছিলেন। এসময় জাহিদ হাসানের গাড়িচালক মুন্না (২৬) গুলিবিদ্ধ হন।

রাত ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামিক হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১১টার দিকে চিকিৎসক ২ জনের মৃত্যুর কথা জানান।

ঢামেক-এর পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যুর কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension