নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

ম্যানহাটনে ডাম্প ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মিডটাউনে মর্মান্তিক দুর্ঘটনা; চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে, তদন্তে পুলিশ

শাহ্ জে. চৌধুরী :
ম্যানহাটনের ব্যস্ত মিডটাউনে ডাম্প ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে West 34th Street ও Seventh Avenue সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একই দিকে চলার সময় একটি ডাম্প ট্রাক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পৌঁছে জরুরি বিভাগের কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে না থেমে পশ্চিম দিকে চলে যায়। পুলিশ এখন ট্রাক ও চালককে শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দুর্ঘটনার তদন্তের কারণে West 34th Street-এর Seventh Avenue থেকে Broadway পর্যন্ত সড়কের একটি অংশ বন্ধ রাখা হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension