খেলা

ইংরেজদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল পাকিস্তান৷ ইংরেজদের বিরুদ্ধে ১৪ রানের জয় ছিনিয়ে নিল সরফরাজ বাহিনী।

সোমবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের সামনে ৩৪৯ রানের টার্গেট দিয়েছিল ‘মেন ইন গ্রিন’৷ জবাবে ৩৩৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

ইনিংসের প্রথমের দিকে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। মাঝে জেই রুট এবং জেসি বাটলারের জোড়া শতরান কিছুটা আশার আলো দেখিয়েছিল। কিন্তু শেষের দিকে বিশেষ বেগ দিতে পারেনি ক্রিকেটের জন্মদাতাদের উত্তরসূরীরা। ৩৯ তম ওভারে রুট এবং ৪৫ তম ওভারে ফিরে যান বাটলার।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। নির্ধারিত দশ ওভারে ৮২ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ষাহদাব খান এবং মহম্মদ আমির দু’টি করে উইকেট নিয়েছেন। তিন ওভার বল করে মাত্র দশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন শোয়েব মালিক। মহম্মদ হাফিজ একটি উইকেট পেয়েছেন।

ইংল্যান্ড এই রান তাড়া করে জিতলে বিশ্বকাপে তা রেকর্ড হতো৷ ২০১১ বিশ্বকাপে চিন্নাস্বামীতে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ড ৩২৭ রান তাড়া করে ম্যাচ জিতেছিল৷ বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড৷ রুদ্ধশ্বাস লড়াই করেও সেই জয় হাসিল করতে পারল না ইংল্যান্ড।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension