আন্তর্জাতিক

ইউক্রেনকে ১০০ বিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব ন্যাটোর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তাসহ পাশে দাঁড়াতে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। বৈঠকে ইউক্রেনকে ১০০ বিলিয়ন ইউরোর সামরিক সহযোগিতা তহবিল দেওয়ার প্রস্তাব করেছে পশ্চিমাদের সামরিক।

বুধবার ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। ওই বৈঠকে পাঁচ বছর মেয়াদে এই তহবিল দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কূটনীতিকরা বলছে, ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের প্রস্তাবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কাজে সমন্বয়ের ক্ষেত্রে জোটের আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা নিশ্চিত করবে।

ব্রাসেলসে পৌঁছার পর ন্যাটোর মহাসচিব বলেছেন, আমাদের সহযোগিতার ধরন পাল্টাতে হবে। দীর্ঘমেয়াদে ইউক্রেনকে নির্ভরযোগ্য ও অনুমানযোগ্য নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করতে হবে। যাতে করে স্বেচ্ছামূলক সহযোগিতা ও ন্যাটো প্রতিশ্রুতির ওপর আমাদের বেশি নির্ভর করতে না হয়। আমাদের দীর্ঘ মেয়াদী সহযোগিতার দিকে জোর দিতে হবে।

তবে তহবিলের পরিমাণের বিষয়ে কিছু নিশ্চিত করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাইয়ের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

ধারণা করা হচ্ছে, ন্যাটো গঠনের ৭৫ তম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে আয়োজিত দুই দিনের বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে জুলাই মাসে ওয়াশিংটনে জোট নেতাদের সম্মেলন আয়োজনের প্রস্তুতিও নেওয়া হবে।

এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ন্যাটো। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতের ঝুঁকি আশঙ্কা থেকে এমন পথে হেঁটেছে জোটটি। তবে জোটের সদস্য দেশগুলো দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করেছে।

কূটনীতিকরা বলছেন, ন্যাটোর ভেতরে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতি মনোভাব বাড়ছে। কিন্তু ১০০ বিলিয়ন ইউরোর সহায়তার প্রস্তাবটি গৃহীত হবে কিনা বা কীভাবে অর্থায়ন হবে তা এখনও নিশ্চিত না। কারণ ন্যাটোর যেকোনও সিদ্ধান্ত নিতে ৩২টি সদস্য দেশের সম্মতি প্রয়োজন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে এই সহায়তা অনেকটা আগুনে ঘি ঢালার মতো হতে পারে। যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরো দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা বাড়িয়ে দিবে।

এদিকে আজও রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে আহত হয়েছে ১২ জন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। স্থানীয় রুশ কর্তৃপক্ষ বলছে, ইয়েলাবুগা শহরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। হামলার পর জায়গাটিতে আগুন ধরে যায়।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, আহত সবাই শিক্ষার্থী। এ নিয়ে রুশ কর্তৃপক্ষ বলছে, ড্রোন হামলায় উলেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। তবে, এ হামলায় উৎপাদন ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা। কয়েক মাস ধরেই, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাচ্ছে কিয়েভ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension