আন্তর্জাতিক

ইউক্রেনে পৌঁছেছে পশ্চিমা ট্যাংকের প্রথম চালান

ইউক্রেনে পশ্চিমা ভারী ট্যাংকের প্রথম চালান সরবরাহ করেছে জার্মানি এবং ব্রিটেন। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে এসব সাঁজোয়া বহর ব্যবহার করে পাল্টা আক্রমণ চালাবে কিয়েভ।

কিয়েভ কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (২৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের সামরিক সরঞ্জামের দীর্ঘ দিনের চাহিদার তালিকায় থাকা ট্যাংকগুলো এই বছরের শুরুতে কিয়েভকে সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এখন এগুলো ইউক্রেনীয় বাহিনীর বসন্তকালীন আক্রমণের জন্য সময় মতো হাতে পৌঁছেছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ সোমবার সাংবাদিকদের বলেছেন, বার্লিন কিয়েভকে ‘খুব আধুনিক’ লেপার্ড ট্যাংক সরবরাহ করেছে।

পরে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে ইউক্রেনে মোট ১৮টি ট্যাংক সরবরাহ করা হয়েছে।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে বলেছেন, আমাদের ট্যাংকগুলো প্রতিশ্রুতি অনুযায়ী এবং সময়মতো ইউক্রেনীয় বন্ধুদের হাতে তুলে দেয়া হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ভারী সাঁজোয়া যানের সাথে ব্রিটেনের চ্যালেঞ্জার ট্যাংক যুক্ত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension