আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলা, ভেনিজুয়েলা যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা

ইউক্রেনে রাশিয়ার হামলার ১১তম দিন চলছে। এরই মধ্যে জানা গেল, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভেনিজুয়েলা যাচ্ছেন। চলতি সপ্তাহের শেষের দিকে তাঁরা দেশটিতে সফর করতে পারেন।

নিকোলাস মাদুরোর প্রশাসনের সঙ্গে মার্কিন প্রশাসনের সম্পর্ক দৃঢ় করার বিষয়টি এই সফরে গুরুত্ব পেতে পারে।

সফরসংশ্লিষ্ট লোকদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত কয়েক বছরের মধ্যে এবারের ভেনিজুয়েলা সফরটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভেনিজুয়েলায় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিল ওয়াশিংটন। পরে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।

২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়লে তেল রপ্তানিকারক দেশ ভেনিজুয়েলা অর্থনৈতিক সহায়তা লাভের আশায় রাশিয়ার দ্বারস্থ হয়।

এবার যুক্তরাষ্ট্র দেশটিকে মস্কোমুখী অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।

বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension