আন্তর্জাতিক

ইকুয়েডরে নাইট ক্লাবে সংঘর্ষ, নিহত ৮

ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এর ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৬ জুন) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (২৫ জুন) দেশটির উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মাদক কারবারকে ঘিরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সম্প্রতি দেশটিতে বেশ বেড়ে গেছে ।

গত সোমবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকুইলে গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছিলেন।

এর আগে, গত ৪ জুন শহরটির একটি বাড়িতে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি কোকেন উৎপাদন হয় কলম্বিয়া ও পেরুতে। এর মাঝামাঝি স্থানে অবস্থিত ইকুয়েডর। দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ১০০ টন মাদক জব্দ করা হয়েছে। ২০২১ সালে দেশটিতে রেকর্ড ২১০ টন মাদক জব্দ করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension