খেলা

ইডেনে বিশ্বরেকর্ড টিম ইন্ডিয়ার

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে জয়ের সুবাদে দু’টি অনবদ্য নজির গড়ে টিম ইন্ডিয়া৷ এই দু’টি নজিরের মধ্যে এমন একটি বিরল কৃতিত্ব অর্জন করে যে কোহলি অ্যান্ড কোং, যে কৃতিত্ব এর আগে আর কোনও দল দেখাতে পারেনি৷ অর্থাৎ ইডেনে টেস্ট ক্রিকেটে একটি বিশ্বরেকর্ড গড়ে ভারত৷

ইতিহাসের প্রথম দল হিসাবে টানা ৪টি টেস্টে ইনিংস জয়ের বিশ্বরেকর্ড গড়ে ভারত৷ পুণেতে দক্ষিণ আফ্রিকাকে এক ইনিংস ও ১৩৭ রানে পরাজিত করে ভারত৷ রাঁচিতে পরের টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে এক ইনিংস ও ২০২ রানে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া৷ ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস ও ১৩০ রানে জয় তুলে নেয় কোহলিরা৷ এবার কলকাতায় টাইগারদের এক ইনিংস ও ৪৬ রানে পরাজিত করে ভারত৷ বিশ্বের আর কোনও দলই কখনও পর পর চারটি টেস্টে এক ইনিংসের ব্যবধানে ম্যাচ জিততে পারেনি৷

ইডেনে বাংলাদেশকে হারানোর সুবাদে ভারত টানা ৭টি টেস্টে জয় তুলে নেয়৷ ওয়েস্ট ইন্ডিজ সফরের দু’টি টেস্টের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তিনটি টেস্ট জিতে নেয় ভারত৷ এবার বাংলাদেশকে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া৷ এটিই অখনও পর্যন্ত ভারতের একটানা টেস্ট জয়ের রেকর্ড৷ আগে কখনও টানা ৭টি টেস্টে জেতেনি ভারত৷ ধোনির নেতৃত্বে ২০১৩ সালে একটানা ৬টি টেস্ট (৪টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও ২টি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে) জিতেছিল টিম ইন্ডিয়া৷ সেদিক থেকে ধোনির রেকর্ড ভেঙে ক্যাপ্টেন হিসাবে নজির গড়লেন কোহলি৷

ঘরের মাঠে টানা টেস্ট জয়ের রেকর্ড ইন্দোরেই নিজেদের দখলে নিয়েছিল ভারত৷ নিজেদের ডেরায় অস্ট্রেলিয়ার টানা ১০টি টেস্ট জয়ের রেকর্ড ভেঙে ভারত পৌঁছে গিয়েছিল ১১ টেস্ট জয়ে৷ সেই সংখ্যাটা বাড়িয়ে এবার ১২ করল টিম ইন্ডিয়া৷ অর্থাৎ, ঘরের মাঠে টানা ১২ ম্যাচে জয় তুুলে নিল টিম ইন্ডিয়া৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension