
ইতিহাসের সবচেয়ে খারাপ সিনেমা সড়ক-২!
সড়ক ছবির সিকুয়েল ‘সড়ক ২’-এর হাত ধরে ২১ বছর পর পরিচালনায় ফিরেছেন মহেশ ভাট। আলিয়া ও পুজা ভাট অভিনীত দর্শক-সমালোচক সবার কাছ থেকেই একের পর এক বাজে রেটিং পেয়ে রীতিমতো ইতিহাসের সবচেয়ে খারাপ সিনেমা রেকর্ড গড়েছে সিনেমাটি।
গতকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। ছবি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে টপ ট্রেন্ড থাকলেও, দর্শকদের মন জয় করতে পারে নি এই সিকুয়েলটি। আইএমবিডি-র তালিকায় রেটিং একেবারে তলানিতে। ১০-এর মধ্যে মাত্র ১.২ পেয়েছে ছবিটি।
অথচ এখানেই সুশান্ত সিং রাজপুতের সবশেষ সিনেমা ‘দিল বেচারা’ গড়েছিল বিশ্বরেকর্ড। অনন্য নজির গড়ে সিনেমাটি আইএমডিবি’র রেটিং পেয়েছিল ১০/১০।
গত ১২ অগস্ট ছবিটির ট্রেলার মুক্তি পায়। সেটিও বিশ্বের সবচেয়ে অপছন্দের ভিডিও তালিকায় তৃতীয় স্থানে জায়গা পায়। ছবি মুক্তির আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের গাওয়া তুম সে হি পোস্ট করেন আলিয়া। কিন্তু সেই গানটিও দর্শকদের রোষানলে থেকে বাদ পড়ে নি। ৩২ হাজারের বেশি ডিসলাইক পায় গানটি। লাইকের সংখ্যা ছিল মাত্র ১৭ হাজার।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই ভাট পরিবারের একাধিক সদস্যকে ট্রলড হতে হয়েছে। এমনকী পুজা, আলিয়াকে খুন-ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই হুমকি পাওয়ার পর নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে দেন পুজা।❐



