
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় প্রকাশ্যে ধর্ষণের অপরাধে তরুণকে ১৬৪ চাবুকের ঘা
ইন্দোনেশিয়ায় এক তরুণকে শিশু ধর্ষণের অপরাধে প্রকাশ্যে ১৬৪ বার চাবুকের ঘা দেওয়া হয়েছে।
দেশটিতে ইসলামিক আইনের লঙ্ঘন করলে ইন্দোনেশিয়া চাবুকের ঘা লাগানোর সাজা সাধারণ ব্যাপার। তবে এতবার চাবুকের ঘা মারার সাজা শুধুমাত্র গুরুতর অপরাধ করলেই দেওয়া হয়।
গত বছর এক নাবালিকাকে সে ধর্ষণ কররা অভিযোগ ছিল ১৯ বছরের ওই তরুণের বিরুদ্ধে। এ জন্য তাকে সবার সামনে ১৪৬ বার চাবুকের শাস্তি দেওয়া হয়েছিল।
চাবুকের কয়েক ঘা খাওয়ার পরই সেই ধর্ষক মাটিতে লুটিয়ে পড়ে। যন্ত্রণায় কাতরাতে থাকে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেখানে একজন ডাক্তারকে রাখা হয়েছিল। তিনি সেই ধর্ষকের সুস্থ করে তোলেন। এরপর আবার তাকে চাবুকের ঘা মারা হয়।❐
ডেইলি মেইল



