আন্তর্জাতিকপ্রধান খবর

ইন্দোনেশিয়ায় ফের প্রেসিডেন্ট নির্বাচিত উইদোদো

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে দ্বিতীয়বারের মত হারিয়ে দিয়ে জয় পেয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। ফলে ফের সে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বিবিসি জানায়, ২০১৪ সালের নির্বাচনেও এই দুই প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ওই নির্বাচনেও বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন উইদোদো।

১৭ এপ্রিল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইন্দোনেশিয়ায় একদিনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন দেশটির নতুন প্রেসিডেন্ট ও পার্লামেন্টের জন্য ১৯২ মিলিয়নেরও বেশি মানুষ এদিন ভোট দেয়।

মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ের একদিন আগে ওই নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন। এতে দেখা যায়, ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিকে পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) প্রার্থী প্রেসিডেন্ট জোকো পেয়েছেন ৫৫.৫ শতাংশ। আর গ্রেট ইন্দোনেশিয়া মুভমেন্ট পার্টির (জেরিন্ড্রা) প্রার্থী জেনারেল প্রাবোও পেয়েছেন ৪৪.৫ শতাংশ ভোট।

মঙ্গলবার ফলাফল ঘোষণার আগ থেকে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন আন্দোলন গড়ে তোলার হুমকি দেন জেনারেল প্রাবোও। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী জাকার্তা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ হাজার সদস্য মোতায়ন করা হয়েছে।

ফলাফল প্রত্যাখ্যান করে জেনারেল প্রাবোও আদালতে দারস্ত হবেন কী না এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ এনছেন। গত নির্বাচনেও জোকোর কাছে হেরে আদালতের দারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তিনি সেখানেও হেরে গিয়েছিলেন।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension