আন্তর্জাতিক

ইরানের ওপর ইইউর আরও নিষেধাজ্ঞা চায় ইউক্রেন

কুর্দি তরুণী মাহসা আমিনির (২২) মৃত্যুর ঘটনায় শুরু হওয়া বিক্ষোভে দমন-পীড়ন চালানোয় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের নীতি পুলিশ, দেশটির রেভল্যুশনারি গার্ডের সাইবার বিভাগ, তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরোমি।

সোমবার লুক্সেমবার্গে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর আনাদোলুর।

এদিকে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগে ইরানের ওপর ইইউর আরও নিষেধাজ্ঞা চেয়েছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা সোমবার ইউরোপীয় ইউনিয়নের কাছে এ অনুরোধ জানান।

এক টুইটবার্তায় তিনি ইইউ নেতাদের উদ্দেশ্য করে বলেন, সম্প্রতি কিয়েভসহ আশপাশের শহরগুলোকে রাশিয়া যে হামলা চালিয়েছে, এসব হামলায় ইরানের আত্মাঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension