আন্তর্জাতিকপ্রধান খবর

ইরানের সঙ্গে স্থল ও আকাশপথে যোগাযোগ বন্ধ করল পাকিস্তান

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা অব্যাহত থাকায় ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। রবিবার থেকে বেলুচিস্তান প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়।

বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, ইরানের পদক্ষেপের পর পাকিস্তানও সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

রিন্ড বলেন, বাণিজ্য ও যাত্রীদের চলাচলের জন্য দুই দেশের মধ্যে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ইরানে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ফিরতে ক্রসিংগুলো খোলা থাকবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে নতুন করে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension