আন্তর্জাতিক

ইসরাইলে ওমিক্রনে প্রথম মৃত্যু

ইহুদিবাদী দেশ ইসরাইলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন মারা গেছেন।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানটিভির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে। খবর আনাদোলুর।

ইসরাইলের বিয়ারসেবা শহরে সরকা হাসপাতালে গত সোমবার ৭৫ বছর বয়সি ওই করোনা রোগীর মৃত্যু হয়।

করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন ওই ব্যক্তি। করোনার বুস্টার ডোজ দেওয়ার পরও প্রকোপ না কমায় চিন্তায় আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

ইসরাইলের মন্ত্রিসভায় করোনা মোকাবিলায় করণীয় নির্ধারণে মঙ্গলবার বিশেষ অধিবেশনের ডাক দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতিষ্ঠানগুলোর অর্ধেক কর্মী বাসা থেকে অনলাইনে কাজ করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension