
ইসরাইলে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৬২ জন
ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল করোনা চিকিৎসায় শতভাগ সফলতার দাবী করার পরও এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৭১ জন। আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৬২ জন।
রোববার ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন।
হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্তদের অন্তত ১৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে কোভিড-১৯ করোনাভাইরাসের রোগীর চিকিৎসায় শতভাগ সফলতার দাবি করেছিল ইসরাইল।
ভাইরাসে আক্রান্ত ও উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ ৬ রোগীর ওপর প্লাসেন্টা সেলথেরাপি ব্যবহার করে এই সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছিল দেশটির চিকিৎসা প্রতিষ্ঠান প্লুরিস্টেম।
এই পদ্ধতি এখন করোনা চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা। প্রতিষ্ঠানটি বলছে, ওইসব রোগীর সবাই শুধু বেঁচেই ওঠেন নি, তাদের মধ্যে ৪ জনের শ্বাসতন্ত্রের সংক্রমণেও অনেকটা উন্নতি দেখা গেছে।◉
আনাদোলু



