
তুর্কি সরকার নাগরিকদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে
তুর্কির পুলিশ সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে দেশের মানুষের দরজা থেকে দরজায় ঘুরছেন। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন রুটি ও খাদ্যসামগ্রী।
করোনাভাইরাসের কারণে চলা কারফিউইয়ের কারণে তুর্কির নাগরিকরা ঘর থেকে বের হতে পারছেন না। এ অবস্থায় প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন দেশটির পুলিশ সদস্যরা।
কারফিউয়ের মধ্যে নাগরিকদের যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য তুর্কি পুলিশ বিশেষ কল সার্ভসের ব্যবস্থা করেছে। ফোন করে বললেই রুটি বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে বাড়িতে হাজির হচ্ছেন তারা।
করোনাভাইরাস মোকাবেলায় নাগরিকদেরকে ঘরে রাখতে তুর্কি সরকারের উদ্যোগগুলোর আওতায় পুলিশ এই সেবা প্রদান করছে।
সংকটকালীন এ সময়ে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
আনাদোলুর ছবিতে দেখা যাচ্ছে তারা নাগরিকদের, বিশেষত প্রবীণ এবং মারাত্মক অসুস্থদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সরবরাহ করছে।
তুর্কিতে অবস্থান করা বিদেশি নাগরিকদেরও এ সুবিধা পাচ্ছেন। পুলিশ সকলের ডাকেই খাবার সরবরাহ করে থাকেন।
তুর্কির অর্থমন্ত্রী ফখরুদ্দিন কুজার ঘোষণা অনুযায়ী দেশটিতে ১৮৯০ জন করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে শুক্রবারই মারা গেছেন ১২১ জন। আর আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৩২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৫৩ জন।◉



