
ঈদে বাড়ি গিয়ে কোয়ারেন্টিনে বলিউড তারকা নওয়াজউদ্দিন
বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী পবিত্র ঈদুল ফিতরের ছুটি পরিবারের সঙ্গে কাটাতে বাড়ি গেছেন।কিন্তু উত্তরপ্রদেশের মুজাফ্ফারাবাদে গামের বাড়িতে গিয়ে দুই সপ্তাহর জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাকে।
সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী কেউ এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গেলে তাকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনে থেকে নমুনা পরীক্ষা করিয়ে তারপর পরিবারের সদস্যদের সঙ্গে চলাফেরা মেলামেশা করতে পারবে।
এদিকে নওয়াজউদ্দিনের এক আত্মীয় কিছুদিন আগে মারা গেছেন। এ কারণে তাদের পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছে।
ঈদের জন্য সরকারের বিশেষ পারমিট নিয়ে লকডাউনের মধ্যে রোববার গ্রামের বাড়ি যান। কিন্তু তাতে শর্ত জুড়ে দেওয়া ছিল অন্তত দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনের।
নওয়াজউদ্দিনের ছোট ভাই আয়াজউদ্দিন গণমাধ্যমকে বলেন, এ বছর এমনিতেই শোক পালনের সময়। কারণ আমাদের পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে সম্প্রতি। তারপরও পবিত্র ঈদ উপলক্ষ্যে পরিবারের সবাই একত্রে মিলিত হই। এটাই আমাদের পরিবারের রেওয়াজ, এতেই আমাদের আনন্দ।
এনডিটিভি



