
মডেল ও অভিনয় শিল্পী শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন
মডেল ও অভিনয় শিল্পী আনিকা কবির শখ দ্বিতীয় বিয়ে করেছেন এমন একটি গুঞ্জন চাউর হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হলেও এখনও এ বিষয়ে কিছু বলেন নি শখ।
প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরও একবার নিজেকে দূরে রেখেছিলেন শখ। দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে আবারও আলোচনায় এসেছেন এই মডেল ও অভিনয় শিল্পী।
একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনেকটা গোপনেই এই তারকার দ্বিতীয় বিয়েটা হয়ে গেছে। বর দীর্ঘদিনের প্রেমিক রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী।
জানা যায়, ১২ মে দ্বিতীয়বার শখের এই বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন শখের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানান।
অভিনেত্রীর পরিবারের ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, শখ গত ১২ মে আবারও বিয়ে করেছেন। বেশ গোপনেই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন বর ও কনের একান্ত কাছের মানুষেরা।
শখের নতুন স্বামীর নাম রহমান জন। তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেম ছিল শখের। জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে দুই বছরের মাথায় ভেঙে যায়।



