প্রধান খবরভারত

উত্তরপ্রদেশের ১৮টি শহরের নাম বদলের প্রস্তাব! কাটজুর টুইটে বেকায়দায় যোগী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: উত্তরপ্রদেশের অন্যতম জনপ্রিয় শহর এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগরাজ করার প্রস্তাব দিয়েছেন যোগী আদিত্যনাথ। এই নিয়ে নানা বিতর্ক হয়েছে। এবার সেই বিতর্ক আরও উসকে দিলেন প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এরাজ্যের আরও ১৮টি শহরের নাম বদলের প্রস্তাব দিলেন তিনি।

খোঁচা দিয়ে কাটজু বলেছেন, এলাহাবাদের নাম বদলের জন্য ধন্যবাদ। তবে এটাই যথেষ্ট নয়। আমি উত্তরপ্রদেশের আরও অনেক শহরের নাম বদলের প্রস্তাব দিচ্ছি। বাবরের সন্তানদের সকলের নামে থাকা শহরের নাম বদলে দেওয়া হোক।

কাটজু আলিগড়ের নাম বদলে অশ্বত্থামানগর, আগ্রার নাম অগস্ত্যনগর, গাজিপুরের নাম গণেশপুর, শাহজাহানপুর সুগ্রীবপুর করা হোক। সবমিলিয়ে ১৮টি শহরের নাম বদলের প্রস্তাব দিয়েছেন তিনি।

ফৈজাবাদের নাম নরেন্দ্রমোদীপুর, ফতেপুরের নাম হবে অমিতশাহনগর, মোরাবাদের নাম করা হোক মনকিবাতনগর, বলে তীব্র কটাক্ষ করেছেন কাটজু।

প্রসঙ্গত, গত সপ্তাহে যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করার প্রস্তাব দেন। তিনি বলেন, এলাহাবাদে গঙ্গা যমুনার সঙ্গম হয়েছে। তাই একে প্রয়াগরাজও বলা হয়। তাই সকলে সহমত হলে এলাবাদের নাম বদলে প্রয়াগরাজ করা হতে পারে।

https://twitter.com/mkatju/status/1051694801081446400

মার্কণ্ডেয় কাটজুর মতে বাবরের আমলের নাম পরিবর্তন প্রয়োজন৷ তাঁর দেওয়া তালিকায় রয়েছে আগ্রা, আলিগড়, গাজিপুর, শাহাজাহানপুরের মতো শহরগুলি৷ তাঁর পরামর্শ আলিগড়ের নাম রাখা উচিত অশ্বত্থামানগর, আগ্রার অগস্ত্যনগর, গাজিপুরের গণেশপুর ও শাহাজাহানপুরের নাম পরিবর্তন করে রাখা উচিত সুগ্রীবপুর৷

এই ভাবে মোট ১৮টি শহরের নাম তালিকাভুক্ত করেছেন তিনি, যাদের নাম পরিবর্তনের প্রয়োজন রয়েছে৷ ফৈজাবাদকে তিনি নরেন্দ্রমোদিপুর বলে পরিচিত করাতে চাইছেন৷ এখানেই আবদারের শেষ নয়, ফতেহপুরের নাম অমিতশাহনগর ও মোরাদাবাদের নাম মনকিবাতনগর রাখতে চান কাটজু৷ গত উল্লেখ্য, কিছুদিন আগেই বদলে ফেলা হয়েছে ঐতিহ্যবাহী মোগলসরাই স্টেশনের নাম। নাম বদলে করা হয়েছে ‘দীন দয়াল উপাধ্যায়।’ এবার অন্য এক স্টেশনের নামও বদলে ফেলার প্রস্তাব দিল যোগী সরকার।

আগামী বছরের জানুয়ারি থেকে এলাহবাদে শুরু হচ্ছে অর্ধ কুম্ভ মেলা। তার আগেই এলাহবাদ স্টেশনের নাম বদলে ‘প্রয়াগরাজ’ করতে চাইছে রাজ্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেন, ‘২০১৯-এর কুম্ভমেলার আগে এলাহবাদ স্টেশনের নাম বদলে ফেলার আবেদন জানিয়েছে আখাড়া পরিষদ। রাজ্যপাল ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন। হয়ত খুব তাড়াতাড়ি নাম পরিবর্তন করা সম্ভব হবে।’

এলাহবাদের পুরনো নাম প্রয়াগ। ১৬০০ শতকে মুঘল সম্রাট আকবরের আমলে সেই নাম পরিবর্তন হয়। ওই সময় গঙ্গা, যমুনার সঙ্গমের কাছে একটি দুর্গ তৈরি করনে আকবর। ওই দুর্গ ও তার আশেপাশের অঞ্চলকে তিনি নাম দেন ‘ইল্লাহবাদ।’ তাঁর নাতি সম্রাট শাহজাহান গোটা শহরের নামকরণ করে ‘আল্লাহবাদ’ বা এলাহবাদ। তবে সঙ্গমের কাছে যেখানে কুম্ভমেলা হয়, সেই এলাকার নাম প্রয়াগই থেকে যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension