প্রধান খবরভারত

উত্তরপ্রদেশ নিয়ে রাহুলের সঙ্গে বৈঠক প্রিয়াঙ্কার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শিয়রে ভোট৷ দিল্লির মসনদে বদলের স্বপ্নে বিভোর হাত শিবির৷ ঘর গোছাতে দম ফেলার ফুরসৎ নেই৷ তাই বিদেশ থেকে ফিরেই তরিঘরি দলের সভাপতির সঙ্গে বৈঠক সারলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা৷ উত্তরপ্রদেশে দলের হাল ফেরাতে কী পদক্ষেপ হওয়া উচিত তা নিয়ে আলোচনা হয় বৈঠকে৷ উপস্থিত ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত দলের অপর সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও৷

ঠাকুমা ইন্দিরার ছায়া রয়েছে প্রিয়াঙ্কার মধ্যে৷ মনে করেন বহু কংগ্রেসী৷ তাঁকে রাজনীতির ময়দানে নামালে হাল ফিরবে দলের সংগঠনে৷ হাত শিবিরের বহু কর্মীর বিশ্বাস এমনটাই৷ তাই বোনের রাজনীতিতে আত্মপ্রকাশের সেরা মঞ্চ হিসাবে লোকসভা ভোটের প্রক্কালকেই বেছে নেন দাদা তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ উত্তরপ্রদেশ পূর্বে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে৷ সেই সময় অবশ্য দেশে ছিলেন না তিনি৷ সোমবার পা দিয়েছেন দিল্লির মাটিতে৷ তারপর থেকে ব্যস্ত থাকলেন দলীয় বৈঠকে৷

১৪-এর লোকসভা নির্বাচনের ফল বলছে উত্তরপ্রদেশে মাত্র ৮.৪ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস৷ অবস্থার আরও অবণতি হয় ১৭-এর বিধানসভায়৷ পূর্ব উত্তরপ্রদেশ এলাকা থেকে মাত্র ২টি বিধানসভা আসন জিতেছে হাত শিবির৷ কঠীন লড়াই৷ অবস্থা পরিবর্তনের আশায় প্রিয়াঙ্কা৷

উত্তরপ্রদেশ৷ যে রাজ্য কার্যত নির্ধারণ করে দেশের দখল কার হাতে থাকবে৷ গো-বলয়ের এই রাজ্য থেকেই ভারত সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী পেয়েছে৷ সেই রাজ্যে দেশের প্রাচীনতম দলের ভোটব্যাঙ্ক প্রায় তলানিতে৷ গেরুয়া ঝড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কংগ্রেস৷ উত্তরপ্রদেশের বুকে এবার ভোটের লড়াই কংগ্রেসের পুনরুদ্ধারের৷ ১৯শের লড়াইয়ে জিততে প্রথম থেকেই তাই প্রচারে ঝড় তোলার কৌশল রাহুল এণ্ড কোম্প্যানির৷

সোমবারের পার্টি বৈঠকে কথা হয় প্রচার কৌশল নিয়ে৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে ওই রাজ্যে পদ্মের রকমরমা রুখতে মোট ১৭টি ব়্যালি করবে কংগ্রেস৷ জোর দেওয়া হবে দলিত, তপশিলি জাতি, উপজাতি অধ্যুষিত এলাকায়৷ এখন কেবল হাইকম্যান্ডের সিলমোহরের অপেক্ষা৷ সোমবারের পর আজ ফের প্রচারের রণকৌশল নিয়ে বৈঠক রয়েছে হাত শিবিরের৷

আগামী বৃহস্পতিবার অন্যন্য রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলবেন সভাপতি রাহুল গান্ধী৷ শনিবার দলের প্রদেশ সবাপতি ও বিধায়ক দলের প্রধানদের ডাকা হয়েছে লোকসবার প্রস্তুতি ও সাংগঠনিক বিষয়ে কথা বলতে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension