প্রধান খবরভারত

এই ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে রায় নয়: রাজনাথ সিং

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি৷ কিন্তু ট্রেন্ড বলছে কংগ্রেস শিবিরের পাল্লাই ভারি৷ চিন্তায় গেরুয়া শিবির৷ লোকসভা ভোটের আগে এই পাঁচ রাজ্যের ভোটকে সেমিফাইনাল ম্যাচ বলা হচ্ছিল৷ সেই সেমিফাইনাল ম্যাচে ভরাডুবি হতে চলেছে বিজেপির৷ প্রশ্ন উঠছে সাড়ে চার বছরে শেষ মোদী ম্যাজিক শেষ? এই ফলাফল কি মোদী সরকারের বিরুদ্ধে রায়? স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর দাবি, এই ফলাফল মোদী সরকারের কাজের প্রতিফলন নয়৷

মঙ্গলবার থেকে সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন৷ এদিন সংসদ ভবনের বাইরে রাজনাথ সিংকে ঘিরে ধরেন সাংবাদিকরা৷ পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হয়৷ রাজনাথ সিং জানান, যারা জিতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা৷ এরপরই প্রশ্ন করা হয় এই ফলাফল কি মোদী সরকারের বিরুদ্ধে রায়? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সেটা মনে করেন না৷

পদ্মের দখলে থাকা একাধিক রাজ্য আসতে চলেছে পাপ্পুর দখলে। জনমত সমীক্ষার পর ভোট গণনাতে সেই ছবিই উঠে আসছে৷ তাই মঙ্গলবার সকাল থেকেই সাজো সাজো রব কংগ্রেসের জাতীয় সদর দফতরে। নয়াদিল্লির ২৪ নম্বর আকবর রোডে ভিড় জমতে শুরু করেছে দলের কর্মী-সমর্থকদের৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension