আন্তর্জাতিকপ্রধান খবর

এই রুশ সুন্দরী মুসলিম হলেন কেন জানেন?

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: চলতি বছরের গোড়ার দিকে হঠাৎ করেই ইসলাম ধর্ম গ্রহণ করেন মস্কো সুন্দরী ওকসানা ভোয়েভোদিনা। তার ধর্মান্তরিত হওয়া নিয়ে তখন তেমন কোনো আলোচনা হয়নি। কিন্তু এবার তার বিয়ে নিয়ে সরব হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

২৮ বছর বয়সী এই সুন্দরী বিয়ে করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান মোহাম্মদকে। ধারণা করা হচ্ছে মালয়েশিয়ার রানী হওয়ার জন্যই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। কেননা মালয়েশিয়ার রাজার সঙ্গে তার প্রেম কবে থেকে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিয়ের অনুষ্ঠানে স্বামীর সঙ্গে

গত ২২ নভেম্বর মস্কোর বারভিখা কনসার্ট হলে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৪৯ বছর বয়সী মালয়েশিয়ার রাজার সঙ্গে এই রুশ সুন্দরীর বিয়ে অনুষ্ঠিত হয়। দুজনের বয়সের পার্থক্য কম না! বরের চেয়ে ২১ বছরের ছোট এই রুশ সুন্দরী। তবে তিনি রাজার কততম স্ত্রী হলেন সেটিও জানা যায়নি।

দুই দেশের প্রথা অনুযায়ী হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠাকিতা। তবে এ অনুষ্ঠানে কোনো মদ ছিল না এবং সব হালাল খাবার পরিবেশন করা হয়েছিল।

বিয়ের পরে

ওকসানার টুইট করা এক ছবিতে দেখা যায়, জমকালো অনুষ্ঠানে বিয়ের পোশাকে রাজা সুলতান মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। মোহাম্মদ সুলতান নীল রঙের ঐতিহ্যবাহী মালয়েশিয়ার বাজু ও ওকসানা পড়েছিলেন কারুকার্য খচিত সাদা গাউন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ বছর বয়সে ‘মিস মস্কো’ খেতাব জয় করেন এই রুশ সুন্দরী। এরপর মডেলিংয়ে পা রাখেন। তিনি মডেলিং করতেন চীন ও থাইল্যান্ডে।

এ বছরের এপ্রিলে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি নিজের নাম পাল্টে রাখেন রেহেনা। আর বিয়ের পর তো বরের সঙ্গে নিজের টুইটারে হিজাব পরা ছবি পোস্ট করেন। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বেশ খোলামেলা পোশাক পরতেন এই মডেল কাম সুন্দরী। তিনি নিজেই বলেন, ‘আমি তো স্কুলে পড়তে খুব ডাকাবুকা ছিলাম।’

তবে ইসলাম ধর্ম গ্রহণ এবং একজন মুসলিম পুরুষকে বিয়ে করার পর তার জীবনযাত্রা বদলে গেছে। তার এই পরিবর্তন কতদিন বজায় থাকে সেটাই দেখার বিষয়।

বিয়ের আগে

সূত্র: ডেইলি মেইল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension