প্রধান খবরবাংলাদেশ
একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষের বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। ভূমিহীনদের জন্য সরকার কাজ করছে।”
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১১টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।❐



