
একাদশ সংসদে বিরোধী দলীয় নেতাকে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার অভিনন্দন ও শুভেচ্ছা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ১৬ই জানুয়ারী সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ টেস্ট অব লাহোর রেস্টুরেন্টে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় ভূমিকায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবকে বিরোধী দলীয় নেতা, কো-চেয়ারম্যান জি এম. কাদের- বিরোধী উপনেতা, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে- চীপ হুইফ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাপার সভাপতি ও কেন্দ্রী নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সংসদে বাংলার ১৬ কোটি মানুষের সুখ ও দুঃখের কথা বলিবে এবং গত ২৮ বৎসরে সংসদে প্রধান বিরোধী নেতা পুরুষ হইল।
সরকারের সকল ভাল কাছে সমর্থন দিবেন এবং জনগণের বিরুদ্ধে কোন আইন পাশ করিতে দিবে না। সরকারের অন্যায়, অবিচার সরাসরি প্রতিবাদ জানাইবে। আর কেহ বলিতে পারিবে না গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি। পরিশেষে চেয়ারম্যান সাহেবের সুস্থতার জন্য দোয়া করা হয়। তিনি যেন সুস্থ শরীরে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে পারে। জাতীয় পার্টির নির্বাচিত সকল সংসদ সদস্য শুভেচ্ছা জানানো হয়। আশা প্রকাশ করা হয় জাতীয় উন্নয়নে নিয়োজিত হয়ে কাজ করিব। জাতীয় পার্টি শক্ত বিরোধী দল হবে এই সংসদে।



