
এক পরিবারের ৪ পরিচালক রেখেই ব্যাংক আইন পাস
একই পরিবারের চারজন সদস্য কোনো ব্যাংকের পরিচালক হতে আর বাধা রইলো না। পরিচালক পদে একই পরিবারের দু’জনের পরিবর্তে চারজনকে সুযোগ দিয়ে ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল, ২০১৮ পাস করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যদিও সংশোধনী ও জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, মি. মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, রওশন আরা মান্নান, রুস্তম আলী ফরাজী, নূরল ইসলাম ওমর এবং নূরুল ইসলাম মিলন।
তাদের সেই প্রস্তাব কণ্ঠভোটে দেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া পরে তা নাকচ হয়ে যায়। বিরোধীদলের সদস্যরা বিলটি যাচাই-বাছাই করার প্রস্তাবের ওপর আলোচনা শেষে তারা সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। তাই বিল পাসের সময় তারা আর ফিরে আসেনি। এরপর বিলটি পাসের প্রস্তাব করলে তা সর্বাধিক সংসদ সদস্যের সমর্থন নিয়ে পাস হয়।
এরআগে গত ১২ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বিলটি উত্থাপন করেছিলেন। বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রথম দিকে এক পরিবারের চারজন পরিচালক নিয়োগের বিবরোধিতা করলেও পরবর্তীতে চারজন রেখেই বিল চূড়ান্ত করে।
বর্তমানে এক পরিবার থেকে সর্বোচ্চ দু’জন একটি ব্যাংকের পরিচালক হতে পারেন। তিন বছর করে দুই মেয়াদে ছয় বছর পরিচালক থাকার পর তিন বছর বিরতি দিয়ে আবারও পরিচালক হওয়ার সুযোগ রয়েছে তাদের।
পাস হওয়া বিলে পরিচালদের মেয়াদ: বিলে বলা হয়েছে আপাতত বলবৎ অন্য কোনো আইনি অথবা কোনো ব্যাংক-কোম্পানির বিধিতে যা কিছুই থাকুক না কেন, ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮ কার্যকর হওয়ার পর কোনো ব্যক্তি কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে টানা ৯ বছর থাকতে পারবেন না।
আবার উপ-ধারা (১) এর অধীন টানা ৯ বছর কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে থাকার পর উক্ত মেয়াদ শেষ হওয়ার পর



