
এক মাসের জন্য বন্ধ হচ্ছে ফেসবুক
রূপসী বাংলা ডেস্ক:মিথ্যা বা ভুয়ো খবর সম্প্রচার করার অপরাধ৷ এক মাসের জন্য বন্ধ হয়ে ফেসবুক৷ এমনই ঘোষণা করল পাপুয়া নিউগিনি সরকার। এক মাসের মধ্যে পাপুয়া নিউগিনির ফেসবুক ব্যবহারকারীদের প্রকৃতি বিচার করবে স্থানীয় প্রশাসন৷কোথা থেকে দিনের পর দিন ভুয়া খবর প্রচারিত হচ্ছে, তার উৎস সন্ধান করা হবে৷
এ ছাড়া দেশের সাধারণ মানু্ষ ফেসবুকে কী ধরনের পোস্ট শেয়ার করতে পছন্দ করেন বা কী দেখতে চান। এসব খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে৷ ভুয়া খবর কেউ সম্প্রচার করলে, যাতে তা সহজেই ধরে ফেলা যায়, তার ব্যবস্থা নিতে চলেছে পাপুয়া নিউ গিনি প্রশাসন৷
ভুয়া খবরের মোকাবিলা করতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার পরেই চালু করা হবে ফেসবুক, এমনই জানানো হয়েছে৷ তাই এক মাস বন্ধ রাখা হচ্ছে এই জনপ্রিয় সোশ্যাল সাইট৷
যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে, পাপুয়া নিউগিনিতে অনেক দিন ধরে এ সমস্যা চলছে। ফেসবুকে ভুয়া খবরে দেশজুড়ে অশান্তি ছড়াচ্ছে। এমনকি অনেক সময় লুকিয়ে নিষিদ্ধ ছবিও পোস্ট করা হচ্ছে।তাই বাধ্য হয়ে ফেসবুক এক মাসের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভুয়া খবর প্রচার ও গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বিরুদ্ধে।



