আন্তর্জাতিকপ্রধান খবর

‘এটা তোমার ভূমি নয়, তুমি আমার রাজা না’, ব্রিটিশ রাজা চার্লসকে অস্ট্রেলিয়ান সিনেটর

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে অস্বস্তিকর এক পরিস্থিতির মুখোমুখি হলেন ব্রিটিশ তৃতীয় রাজা চার্লস। দেশটির পার্লামেন্ট হাউসে তিনি তার বক্তব্য শেষ করার পর এক নারী সিনেটর তাকে উদ্দেশ্যে করে বলেন, তুমি আমার রাজা নও। অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে এমন পরিস্থিতির মুখোমুখি হলেন রাজা চার্লস। খবর বিবিসি

রাজধানী শহর ক্যানবেরাতে আয়োজিত অনুষ্ঠানে লিডিয়া থর্প নামের ওই নারী সিনেটর এক মিনিট ধরে চিৎকার করতে থাকেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে বাইরে নিয়ে যায়।

রাজা চার্লস তার বক্তব্য শেষ করে স্টেজে বসা রানী ক্যামেলিয়ার সঙ্গে যোগ দিতে যাওয়ার মুর্হূতেই ওই নারী পার্লামেন্টের সামনে এগিয়ে এসে চিৎকার করতে থাকেন।

চার্লসের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ওই নারী বলেন, ‘এটি তোমার ভূমি নয়, তুমি আমার রাজা নও।’ এ ঘটনার পরই আয়োজিত ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়, এরপর এই ব্রিটিশ রয়েল দম্পতি ভবনের বাইরে থাকা জনসাধারণের সঙ্গে দেখতে করতে যান।

অস্ট্রেলিয়া একটি কমনওয়েলথ ভূক্ত দেশ। আর কননওয়েলথ ভূক্ত দেশের প্রধান হিসেবে রয়েছে রাজা চার্লস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension