বাংলাদেশ

এনএসআই’র সাবেক ডিজি যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার

রূপসী বাংলা ডেস্ক:একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) ট্রাইবুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান বলেন, “বারিধারার জে ব্লকের বাসা থেকে আসামি ওয়াহিদুল হককে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।”

ট্রাইবুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, প্রসিকিউশনের আবেদনে বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইবুনাল সকালে ওই আসামির বিরুদ্ধে গ্রপ্তারি পরোয়ানা জারি করে। পরে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়াহিদুল হক মুক্তিযুদ্ধের সময় ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য। ১৯৭৪ সালের  ডিসেম্বরে দেশে ফিরে দুই বছর পর তিনি পুলিশে যোগ দেন। নব্বইয়ের দশকে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পান এবং এরপর গত শতকের শেষ দিকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension