খেলা

এশিয়াডে পদকজয়ীদের মাঝে প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক: সদ্যসমাপ্ত অষ্টাদশ এশিয়াম গেমসে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশের নাম রোশনকারী অ্যাথলিটদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী৷ জাকার্তা এশিয়াডে পদক জয়ে ইতিহাস গড়েছে ভারত৷

পিএমও-র তরফে বিবৃতিতে বলা হয়, অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাত করে তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতে টেকনোলজি ব্যবহার করে আরও ভালো পারফরম্যান্স করতে বলেন প্রধানমন্ত্রী৷ বিশ্বের সেরা খেলোয়াড়দের পারফরম্যান্স অ্যানালিস করে কী করে ভালো করা যায় সেদিকে আমাদের ভাবতে হবে বলেও জানান মোদী৷

ছোট শহর থেকে উঠে আসা অ্যাথলিটরা পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করায় খুশি প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷ প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা অ্যাথলিটরা দারিদ্রতার সঙ্গে লড়াই করে পদক জিতেছে৷ এই সকল প্রতিভাদের আরও বেশি করে পরিচর্যা করতে হবে৷ কারণ আমাদের এখানেই থেমে থাকলে চলবেন না৷ এশিয়াডে পদকজয়ীদের বড় চ্যালেঞ্জ এবার শুরু হল৷ লক্ষ্যভ্রষ্ট না-হয়ে অলিম্পিক গেমসের পোডিয়ামের দিকে এগিয়ে যেতে হবে৷’

পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ জাকার্তা এশিয়াডে ৬৯টি পদক জিতে ইতিহাস গড়েছে ভারত৷ এর আগে এশিয়াডে ভারতের সবচেয়ে বেশি পদক জয়ের সংখ্যা ছিল ৬৫৷ ২০১০ গুয়াংঝাউ এশিয়াড ছিল এতদিন পর্যন্ত ভারতের সর্বাধিক প্রাপ্তি৷ কিন্তু জাকার্তায় এবার তাকে ছাপিয়ে যান ভারতীয় অ্যাথলিটরা৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension