প্রধান খবরযুক্তরাষ্ট্র

ওবামাকে কখনই ক্ষমা করবেন না ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন সেনাবাহিনীকে দুর্বল করে ফেলাসহ আরো বেশ কিছু কারণে তিনি কখনোই ওবামাকে ক্ষমা করবেন না।

শুক্রবার প্যারিসের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার আগে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

তিনি ওবামার স্ত্রী মিশেল ওবামার সমালোচনার জবাবে এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিশেলের পরিবর্তে তার স্বামী ওবামাকে উল্টো আক্রমণ করেন।

এর আগে মিশেল ওবামা তার আত্মজীবনীমূলক এক বইয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা করে লিখেছেন, বারাক ওবামার মার্কিন নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশ এবং ওবামা পরিবারের নিরাপত্তা বিপন্ন করার জন্য তিনি কখনোই ট্রাম্পকে ক্ষমা করবেন না। মিশেলের বইটি শিগগিরই বাজারে আসবে বলে জানা গেছে।

মিশেল ওবামা যে ভাষায় মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন ঠিক একই ভাষায় বারাক ওবামাকে পাল্টা আক্রমণ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকার সেনাবাহিনীকে দুর্বল করে রাখার জন্য তিনি বারাক ওবামাকে কখনোই ক্ষমা করবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বারাকা ওবামার শাসনামলে আমেরিকার সেনাবাহিনী দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু তিনি ক্ষমতায় এসে সেই দুর্বল সেনাবাহিনীকে ব্যাপক শক্তিশালী করেছেন। এ ছাড়া, ওবামা নাকি আরো অনেক ভুল করেছেন যেগুলো তিনি অদূর ভবিষ্যতে জনগণের সামনে তুলে ধরবেন।

সূত্র: পার্সটুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension