বিনোদন

ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন

হৃদরোগজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন।

আজ রোববার টাইমস অব ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস ও গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওস্তাদ জাকির হোসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়া জানান, রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল তাকে।

৭৩ বছর বয়সী জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

সূত্র জানায়, জাকির হোসেন গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন।

১৯৫১ সালের ৯ মার্চ জাকির হোসেনের জন্ম ভারতের মুম্বাইয়ে। জাকির হোসেনের বাবা ওস্তাদ আল্লারাখা খানও একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির হোসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন।

ভারতীয় ক্লাসিক্যাল সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

নিউ ইয়র্কে থাকা অবস্থায় ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিনকে নিয়ে ব্যান্ডদল ‘শক্তি’ প্রতিষ্ঠা করেন জাকির হোসেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সংগীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ ‘লন্ডন স্ট্রিং কোয়ার্টলেট’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension