প্রধান খবরযুক্তরাষ্ট্র

ওয়াগনারের বিদ্রোহে পশ্চিম জড়িত নয়: বাইডেন

রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহের অবসান হয়েছে। বিদ্রোহের পর গতকাল সোমবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অভিযোগ করেছেন, ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা ওয়াগনার গ্রুপের বিদ্রোহের মাধ্যমে রাশিয়ানদের মধ্যে রক্তপাত চেয়েছেন। খবর বিবিসির

পুতিন এমন অভিযোগ করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ায় ওয়াগনার গোষ্ঠীর ব্যর্থ বিদ্রোহের ঘটনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা জড়িত ছিল না।

এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে সমন্বিতভাবে এ ঘটনার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে।

মার্কিন এ প্রেসিডেন্ট বলেছেন, আমরা নিশ্চিত করেছি যে আমরা পুতিনকে যেন এ ঘটনার ব্যাপারে পশ্চিমা দেশ ও ন্যাটোকে দায়ী করার কোনো সুযোগ দেওয়া না হয়। এতে আমাদের কোনো ভূমিকা ছিল না।

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছেন, ওয়াগনার গ্রুপের ব্যর্থ অভ্যুত্থান আরও একবার দেখিয়ে দিয়েছে যে পুতিন ইউক্রেনে অভিযান চালিয়ে এক বড় ভুল করেছেন।

অন্যদিকে ওয়াগনারের বিদ্রোহের ব্যাপারে চীন এ কয়েকদিন নিশ্চুপ থাকলেও গত রাতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, যা ঘটেছে তা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার বন্ধুসুলভ প্রতিবেশী এবং অংশীদার হিসেবে চীন রাশিয়াকে তার জাতীয় স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রয়াসে সমর্থন দেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension