প্রবাস

ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের শোক সভা

গত ২৫ শে ফেব্রুয়ারি এনওয়াইপিডির দু’জন সদস্য জেসন রিবেরা ও উইলবার্ট মোরার আততায়ীর গুলিতে মারা যান। তাদের মৃত্যুতে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এক শোকসভার আয়োজন করে।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারি রোববার জ্যাকসন হাইটের ডাইভার সিটি প্লাজা প্রাঙ্গণে এ শোকসভার আয়োজন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ) । প্রধান অতিথি ছিলেন ১১৫, প্রিসেন্টের ক্যাপটেন জামিল আল তাহেরী এবং ডিস্ট্রিক্ট অ্যার্টনি কুইন্সের কমিউনিটি কো অর্ডিনেটর রোকেয়া আকতার।

রোকেয়া আকতার তার বক্তব্যে বলেন, আমাদের নিরাপত্তার জন্য কিউডিএ অফিস অবিরাম কাজ করছে। মেন্টাল এইজিং ফ্রাসট্রেশন, হেইট ক্রাইম, হিউম্যান ট্রাফিকিং আমাদের সমাজের বড় সমস্যা। ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার।

১১৫ প্রিসেন্টের ক্যাপ্টেন জামিল আল তাহেরী তার বক্তব্যে ডব্লিউএইচআরডিকে ধন্যবাদ জানিয়ে বলেন, অপরিচিত কোনো ব্যক্তি দরজায় এসে নক করলে কখনো সাড়া দেবেন না। রাস্তায় চলাফেরা করার সময় বিশেষ সর্তকতা অবলম্বন করবেন। আমার অফিস আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত।

আরো বক্তব্য দেন গ্রিন টার্চের প্রেসিডেন্ট ভিক্টর এলাহী, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সদস্য সোহানা মাহমুদা শেখ, জেবিবিএর সম্মানিত প্রাক্তন সাধারণ সম্পাদক মাহাবুব রহমান টুকু।

এছাড়া শোক সভায় উপস্থিত ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট লিডার টেমি ওসহায়ভ, অ্যাডভোকেট রোবিনা মান্নান-ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ আমেরিকান ল’ সোসাইটি, অ্যাডভোকেট রিদওয়ানা রাজ্জাক, অ্যাডভোকেট সুলতানা জামান, অ্যাডভোকেট সুনিয়া সুলতানা, সুলতানা জামান, মনি হোম কেয়ারের কর্নধার মনি, অফিস সেক্রেটারি আসমা আক্তার, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট নাজমুল আলম শ্যামল, আরএস টেকনোলজির প্রেসিডেন্ট আব্দুস সোবানসহ প্রায় ৩০ জন সমাজকর্মী প্রচণ্ড শীতে মোমবাতি ও ফুল দিয়ে শোক সভায় অংশগ্রহণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension