ভারত

কংগ্রেস-টিডিপি জোটকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ বলে কটাক্ষ আসাদুদ্দিনের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পাল্লা ভারী করে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে হাত মিলিয়েছে কংগ্রেস ও টিডিপি৷ সেই জোটকে কটাক্ষ করলেন আসাদুদ্দিন ওয়াইসি৷ মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন প্রধান একটি জনসভায় গিয়ে দুই দলকে নিশানা করেন৷ জানান, এটা কোনও মহাজোট নয়৷ এটা হল ২০১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি৷

হায়দরাবাদের মেদাক জেলার একটি জনসভায় যান আসাদুদ্দিন৷ সেখানে বিরোধী জোট নিয়ে বিরোধিতার সুরই ফুটে ওঠে তাঁর গলায়৷ কেন তিনি এই মহাজোটের বিরোধী তাঁরও ব্যাখ্যা দেন৷ বলেন, ‘‘রাজ্য তো তৈরি হল৷ তাহলে এখন তেলেঙ্গানা ও এখানকার মানুষদের ভাগ্য কে ঠিক করবে? বিজয়ওয়াড়াতে বসে থাকা নাইডু? নাগপুরের আরএসএসের সদর অফিস? নাকি দিল্লিতে বসে কংগ্রেস তেলেঙ্গানা নিয়ে সিদ্ধান্ত নেবে? এটা আমাদের রাজ্য৷ রাজ্যের মানুষ তেলেঙ্গানার ভাগ্য ঠিক করবে৷ বিজয়ওয়াড়া, নাগপুর ও দিল্লি থেকে তেলেঙ্গানাকে শাসন করা যাবে না৷ তাই রাজ্যের স্বার্থে এই আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আসল জায়গা দেখিয়ে দেখার সময় এসেছে৷ ৭ ডিসেম্বর তারা উত্তর পেয়ে যাবে৷ ’’

১ নভেম্বর কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার কথা ঘোষণা করেন তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু অন্যান্য অবিজেপি দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন৷ বিজেপির বিরুদ্ধে সব দলকে একজোট করার কাজে এগিয়ে এসেছেন তিনি৷ এই চন্দ্রবাবুকেও একসময় তোপ দেগেছিলেন আসাদুদ্দিন৷ গুজরাত সংঘর্ষের সময় তৎকালীন বিজেপি সরকারের পাশে থাকার জন্য সমালোচনা করেছিলেন৷ দাবি করেছিলেন, চন্দ্রবাবু মুখ্যমন্ত্রী থাকার সময়েও অন্ধ্রপ্রদেশে অনেক জাতি সংঘর্ষ হয়েছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension