
করোনার ভয়ে নিউজিল্যান্ডের নির্বাচন পিছিয়ে দিলেনে জেসিন্ডা
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডেন করোনাভাইরাসের কারণে সে দেশের নির্বাচন পিছিয়ে দিয়েছেন।
১৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটা হচ্ছে না। চার সপ্তাহ পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে নির্বাচনের নতুন তারিখ।
সোমবার (১৭ আগস্ট) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। তবে ১৭ অক্টোবরের পর আর নির্বাচন পেছানোর কোনও ইচ্ছে নেই তার, ‘নির্বাচন পেছানোর কোনও ইচ্ছাই আমর ছিল না। কিন্তু করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর কোনও ইচ্ছে নেই আমাদের।’
নিউ জিল্যান্ডের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজনে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন। তাছাড়া বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছিল।
নিউ জিল্যান্ডে টানা ১০২ দিন স্থানীয় কোনও সংক্রমণ ছিল না। কিন্তু দুদিন আগে সবচেয়ে বড় শহর অকল্যান্ডে করোনার নতুন একটি ক্লাস্টার পাওয়া যায়। সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা করা হয় সেখানে। রোববার পর্যন্ত অকল্যান্ডের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ জন। আর পুরো নিউ জিল্যান্ডে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদের মাধ্যমেই আবার ভাইরাসটি ছড়াতে শুরু করেছে। অবশ্য ভ্রমণকারীদের মাধ্যমে ছড়ায়নি এবার। নতুন করে যারা আক্রান্ত হচ্ছে তারা হয় পরিবারের সদস্যদের দ্বারা অথবা সহকর্মীদের দ্বারা সংক্রমিত হচ্ছে।❐



