প্রবাস

করোনায় আফ্রিকায় আরও তিন বাংলাদেশির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আফ্রিকায় আরও তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় একজন ও মোজাম্বিকে দুজন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে করোনা আক্রান্ত হয়ে জামাল উদ্দিন নামে একজন বাংলাদেশি নাগরিক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

শনিবার (২২ জানুয়ারি) জোহানসবার্গের একটি হাসপাতালে জামাল উদ্দীনের মৃত্যু হয়। ওইদিনই জোহানেসবার্গের লেনাসিয়ায় বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিতে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। জামাল উদ্দিনের বাড়ি ঢাকার বিক্রমপুরে।

অন্যদিকে মোজাম্বিকে বাংলাদেশি আলেম মাওলানা মুহাম্মদ আবুল কাসেম করোনায় মারা গেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মারা যান। মাওলানা মুহাম্মদ আবুল কাসেমমের বাড়ি ফেনী জেলায়।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে মোজাম্বিকের মানিকা প্রভিন্সিয়ার সিমুইতে আব্দুল মালেক মানিক নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। ২৪ রোববার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মালেকের মৃত্যু হয়। তার দেশের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের হাজি পাড়ায় বলে জানা গেছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension