বাংলাদেশশিক্ষা

করোনায় মারা গেলেন ফরিদপুরের সর্বজন শ্রদ্ধেয় তারাপদ স্যার

ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ (তারাপদ স্যার) করোনায় আক্রান্ত হয়ে মাraর গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেট আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। তিনি অকৃতদার ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনর্চাজ ডা. অনন্ত বিশ্বাস বলেন, দুই দিন যাবত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আমরা স্যারের সুচিকিৎসার চেষ্টা করেছি। তিনি শুক্রবার রাত নয়টার দিকে মারা যান।

তার মৃত্যতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশিষ্টজনরা।

শনিবার সকাল ১০টায় ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে তারাপদ স্যারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension