আন্তর্জাতিক

করোনায় মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে তাতে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ৯০৫ বলে জানিয়েছে।

বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা দ্রুত এগোচ্ছে ১০ কোটি স্পর্শ করবে।

বিশ্বের অনেক দেশে এখনও করোনাভাইরাস পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে আক্রান্ত ও মৃত্যুর অনেক তথ্যই এ হিসাবের বাইরে থেকে গেছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা।

গত বছর ১১ জানুয়ারি প্রথম করোনাভাইরাসে মৃত ব্যক্তি শসাক্ত হয়। এর এক বছর কয়কদিন পর তা ২০ লাখ ছাড়াল।

এর মধ্যে অর্ধেকের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্যে।

সিয়াটলে ইউনিভঅর্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক ক্রিস্টোফার মা তাদের গবেষণার বরাত দিয়ে বলেছেন, এমনও হতে পারে যে করোনাভাইরাসে প্রকৃত মৃত্যুর এক পঞ্চমাংশই হিসাবের খাতায় আসছে না।

তারা বলেন, আমরা দেখেছি, যত মৃত্যুর তথ্য রেকর্ডে আসছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে ২০ শতাংশ বেশি। অবশ্য দেশে দেশে এই হারে উল্লেখযোগ্য হেরফের হতে পারে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৬২ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জনে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension