
যুক্তরাষ্ট্ররাজনীতি
করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে: ট্রাম্প
করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। এমনটাই দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আসন্ন শরৎকালে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে যাচেছ- মার্কিন সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার এমন শঙ্কাকে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, করোনা সংক্রমণে মৃত্যুহার আগের চেয়ে কমেছে, যা প্রমাণ করে প্রশাসনের পদক্ষেপ সঠিক।
প্রথম বিশ্বযুদ্ধের সময় চলা স্প্যানিশ ফ্লু’র মতো মার্কিন করোনা পরিস্থিতি হতে যাচ্ছে বলে মনে করছেন দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
দ্বিমত পোষন করে ট্রাম্প বলেন, নাগরিকদের যথেষ্ট সচেতন করা হয়েছে। তাই এ ধরনের কোন পরিস্থিতি তৈরি হবে না।❐



