
শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্রের জাতীয় শোক দিবস পালন
শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্রের আয়োজনে নিউ ইয়র্কে পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও জাতির জনকের ৪৫তম শাহাদৎ বার্ষিকী।
শনিবার বিকেলে জ্যাকসন হাইটসের এভিনিউয়ের এক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগত নেতৃবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জালাল উদ্দিন জলিল।
যুগ্ন সাধারন সম্পাদক আশরাফ মাসুক ও দেলোয়ার হোসেন মোল্লার সঞ্চালনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারন সম্পাদক কায়কোবাদ খান, সিনিয়র সভাপতি টি মোল্লা, আতাউর রহমান তালুকদারসহ অন্যরা।
বক্তারা উল্লেখ বলেন, ২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনা কারাবরণের সময় প্রতিষ্ঠিত সংগঠন এখনও প্রধানন্ত্রীর যে কোনও কল্যাণে নিয়োজিত থাকবে।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু ও বাঙালির রক্ত দিয়ে সৃষ্ট এই বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মহানায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন।
তিনি মানুষকে ভালোবেসে সকল বাঙ্গালীকে ঐক্যবদ্ধ করে জাতীর স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। শ্রদ্ধা ভরে সকলকে তা স্মরণ রাখতে হবে।❐



